শর্তাবলি (Terms of Service)
১. PermiSync কী
PermiSync দুই ব্যবহারকারীর মধ্যে ডিজিটাল জিনিসের লেনদেনে মধ্যস্থতাকারী (এসক্রো) প্ল্যাটফর্ম। বায়ারের টাকা নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধরে রাখি। আমরা কোনো অ্যাসেটের মালিক, বিক্রেতা বা গ্যারান্টর নই।
২. কারা ব্যবহার করতে পারবেন
- বয়স কমপক্ষে ১৮ বছর।
- একজন মানুষের একটা অ্যাকাউন্ট; সঠিক তথ্য দিতে হবে।
- নিষিদ্ধ বা ব্যান হওয়া ব্যবহারকারী নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
৩. অ্যাকাউন্ট নিরাপত্তা
নিজের লগইন, পাসওয়ার্ড বা কোড কারো সাথে শেয়ার করবেন না। PermiSync কখনো আপনার পাসওয়ার্ড, OTP বা MFS পিন চাইবে না। অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার টের পেলে সাথে সাথে security@permisync.com-এ জানান।
৪. ডিলের ধাপ ও সময়সীমা
- ইনভাইট ৪৮ ঘণ্টায় এক্সেপ্ট না হলে বাতিল হয়।
- এক্সেপ্টের পর বায়ারকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট করতে হয়, নইলে ডিল বাতিল।
- পেমেন্ট যাচাই হলে সেলার নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ২৪ ঘণ্টা) তথ্য দেবেন; না দিলে বায়ার পুরো টাকা ফেরত পাবেন।
- বায়ার নির্ধারিত ইন্সপেকশন সময়ের মধ্যে চেকলিস্ট মিলিয়ে কনফার্ম বা ডিসপিউট করবেন। কিছু না করলে ডিল নিজে থেকে কনফার্ম হয়।
- কনফার্মের পর ক্যাটাগরি অনুযায়ী ওয়ারেন্টি সময় (যেমন গেম ৩ দিন, ইউটিউব ৭ দিন) পার হলে টাকা সেলারকে পাঠানো হয়।
- ডিল এক্সেপ্টের পর দাম বা শর্ত বদলানো যায় না।
৫. ফি
প্রতি ডিলে 4% (সর্বনিম্ন ৳30), যদি না অ্যাপে অন্য হার দেখানো হয়। কে ফি দেবেন তা ডিল বানানোর সময় ঠিক হয়। রিফান্ড হলে ফি সহ পুরো টাকা ফেরত দেওয়া হয়।
৬. পেমেন্ট
শুধু অ্যাপের পেমেন্ট স্ক্রিনে দেখানো নম্বরে, দেখানো অঙ্কে টাকা পাঠাবেন। যাচাই সাধারণত অপারেটিং সময়ে (সকাল ৯টা–রাত ১১টা) ৩০ মিনিটের মধ্যে হয়। অন্য নম্বরে পাঠানো টাকার দায় PermiSync নেবে না।
৭. পেআউট ও রিফান্ড
- সেলারের টাকা যায় অ্যাপে যোগ করা পেআউট নম্বরে। নতুন নম্বর যোগ করলে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়।
- সেলারের পেআউটের আগে NID ভেরিফিকেশন লাগতে পারে।
- রিফান্ড যায় শুধু সেই নম্বরে, যেখান থেকে টাকা এসেছিল।
- PermiSync-এ কোনো ওয়ালেট বা জমা ব্যালান্স রাখা হয় না।
৮. ডিসপিউট
সমস্যা হলে অ্যাপ থেকে ডিসপিউট খুলুন আর প্রমাণ দিন। ডিসপিউট চলার সময় টাকা আটকে থাকে আর টাইমার বন্ধ থাকে। সাপোর্ট চ্যাট, টাইমলাইন আর প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবে: সেলারকে রিলিজ, বায়ারকে পুরো রিফান্ড, বা আংশিক। বায়ার অনুমতি দিলে সাপোর্ট সেলারের দেওয়া ভল্টের তথ্য দেখতে পারে। বিস্তারিত: রিফান্ড ও ডিসপিউট নীতি।
৯. নিষিদ্ধ আইটেম
নিষিদ্ধ আইটেমের তালিকা মানতে হবে। লঙ্ঘন হলে ডিল বাতিল ও রিফান্ড, অ্যাকাউন্ট ব্যান, আর গুরুতর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হবে।
১০. প্ল্যাটফর্মের বাইরের লেনদেন
WhatsApp, Messenger, ফোন বা অন্য কোথাও করা চুক্তি, পেমেন্ট বা তথ্য হস্তান্তর PermiSync-এর সুরক্ষার বাইরে, এবং ডিসপিউটে গণ্য হবে না।
১১. অন্য প্ল্যাটফর্মের নিয়ম
যে প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট বা অ্যাসেট লেনদেন করছেন (গেম, সোশ্যাল মিডিয়া, ডোমেইন রেজিস্ট্রার ইত্যাদি), তার নিয়ম আর দেশের আইন মানার দায় আপনার। সেই প্ল্যাটফর্মের সিদ্ধান্তে (যেমন অ্যাকাউন্ট ব্যান) PermiSync দায়ী নয়।
১২. দায়ের সীমা
আইনের অনুমতি যতটুকু, PermiSync-এর দায় সংশ্লিষ্ট ডিলের জন্য আদায় করা ফি পর্যন্ত সীমিত। ইন্টারনেট, MFS সেবা বা অন্য প্রতিষ্ঠানের বিভ্রাটে দেরি হলে আমরা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করব।
১৩. সাসপেন্ড ও ব্যান
প্রতারণা, নিষিদ্ধ আইটেম, হয়রানি বা এই শর্ত ভাঙলে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান হতে পারে। আপিল করতে support@permisync.com-এ লিখুন।
১৪. শর্ত পরিবর্তন
শর্ত বদলালে অ্যাপে ও এই পাতায় জানানো হবে। পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
১৫. প্রযোজ্য আইন ও যোগাযোগ
এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। আইনি যোগাযোগ: legal@permisync.com।