প্রাইভেসি পলিসি (Privacy Policy)
১. আমরা কারা
PermiSync (permisync.com) ডিজিটাল লেনদেনের এসক্রো সেবা। প্রাইভেসি নিয়ে যোগাযোগ: privacy@permisync.com।
২. যে তথ্য আমরা নিই
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, Google বা Facebook অ্যাকাউন্টের আইডি।
- প্রোফাইল: ইউজারনেম, ছবি, বায়ো।
- ফোন নম্বর (ঐচ্ছিক, ভেরিফিকেশনের জন্য) আর পেমেন্ট/পেআউটের MFS নম্বর।
- পরিচয় যাচাই (KYC, ঐচ্ছিক): NID নম্বর, NID-র ছবি, সেলফি। সেলারের পেআউটের আগে লাগতে পারে।
- লেনদেন: ডিলের তথ্য, পেমেন্টের TrxID, পেআউটের রেকর্ড।
- চ্যাট ও ছবি: ডিলের চ্যাট, পেমেন্ট স্ক্রিনশট, ডিসপিউটের প্রমাণ।
- ভল্ট: সেলারের দেওয়া অ্যাকাউন্টের তথ্য, এনক্রিপ্ট করা অবস্থায়।
- ডিভাইস: হ্যাশ করা ডিভাইস আইডি, পুশ নোটিফিকেশন টোকেন, অ্যাপ ভার্সন, ক্র্যাশ রিপোর্ট।
আমরা আপনার কন্টাক্ট লিস্ট, SMS, লোকেশন বা কল লগ নিই না। অ্যাপে কোনো বিজ্ঞাপন SDK নেই।
৩. কেন নিই
- সেবা দিতে: ডিল, পেমেন্ট যাচাই, পেআউট, চ্যাট, নোটিফিকেশন।
- প্রতারণা রোধ ও নিরাপত্তা: পরিচয় যাচাই, একাধিক অ্যাকাউন্ট দিয়ে নিজের সাথে ডিল ধরা, ডিসপিউটের সিদ্ধান্ত।
- আইন মানতে আর সাপোর্ট দিতে।
৪. কোথায় থাকে, কারা প্রসেস করে
আমাদের পক্ষে এই সেবাগুলো ডাটা প্রসেস করে: Supabase (ডাটাবেস ও লগইন, সিঙ্গাপুর), Cloudflare (ফাইল স্টোরেজ, ওয়েবসাইট), Google Firebase (পুশ নোটিফিকেশন, ক্র্যাশ রিপোর্ট), Resend (ইমেইল)। আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য শেয়ার করি না।
৫. কে দেখতে পারে
- আপনার পাবলিক প্রোফাইলে শুধু নাম, ইউজারনেম, ছবি, ভেরিফিকেশন %, রেটিং আর ডিলের সংখ্যা দেখায়। আসল নাম, ইমেইল, ফোন, NID বা পেআউট নম্বর দেখায় না।
- ভল্টের তথ্য শুধু সংশ্লিষ্ট বায়ার খুলতে পারেন। অ্যাডমিন প্যানেলে এটা দেখা যায় না। ডিসপিউটে বায়ার অনুমতি দিলে (বা দুজন আলাদা অ্যাডমিন অনুমোদন করলে) সাপোর্ট সীমিত সময়ের জন্য দেখতে পারে, আর দুই পক্ষকেই জানানো হয়।
- চ্যাট এনক্রিপ্ট করা নয়; ডিসপিউটে সাপোর্ট চ্যাট দেখতে পারে।
- আইনি বাধ্যবাধকতায় আদালত বা আইনশৃঙ্খলা বাহিনী তথ্য চাইলে আইন অনুযায়ী দেওয়া হতে পারে।
৬. কীভাবে সুরক্ষিত রাখি
সব সংযোগ এনক্রিপ্টেড (HTTPS)। ভল্টের তথ্য আর NID নম্বর AES-256 দিয়ে এনক্রিপ্ট করা থাকে। ডাটাবেসে কঠোর অ্যাক্সেস নিয়ম, অ্যাডমিনদের জন্য ২-ধাপ যাচাই, আর প্রতিটা অ্যাডমিন কাজের রেকর্ড রাখা হয়।
৭. কতদিন রাখি
- ভল্টের তথ্য: ডিল শেষ হওয়ার ৩০ দিন পর মুছে ফেলা হয়।
- KYC ছবি: অনুমোদনের ৯০ দিন বা প্রত্যাখ্যানের ৩০ দিন পর মুছে ফেলা হয়; যাচাইয়ের ফল আর এনক্রিপ্ট করা NID নম্বর আইন অনুযায়ী রাখা হয়।
- পেমেন্ট স্ক্রিনশট ও চ্যাটের ছবি: ডিল শেষের ১৮০ দিন পর।
- ডিসপিউটের প্রমাণ: সমাধানের ১ বছর পর।
- লেনদেন, পেআউট আর চ্যাটের লেখা: আর্থিক ও আইনি রেকর্ড হিসেবে রাখা হয়; অ্যাকাউন্ট ডিলিট করলে যতটা সম্ভব পরিচয়হীন করা হয়।
৮. আপনার অধিকার
নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ডিলিটের নিয়ম: অ্যাকাউন্ট ডিলিট। অন্য অনুরোধ: privacy@permisync.com।
৯. বয়স
PermiSync শুধু ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। জেনেশুনে আমরা শিশুদের তথ্য নিই না।
১০. পরিবর্তন
এই নীতি বদলালে অ্যাপে আর এই পাতায় জানানো হবে।